বাংলাদেশপ্রধানমন্ত্রী

সুরক্ষিত বাংলাদেশ গড়াই ডেল্টা প্ল্যানের লক্ষ্য: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে সুরক্ষিত আগামী গড়াই ডেল্টা প্ল্যানের লক্ষ্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ‘ডেল্টা প্ল্যান’ নিয়ে রাজধানীতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে, একথা জানান তিনি। ডেল্টা প্ল্যান যথাযথভাবে বাস্তবায়নে উন্নয়ন অংশীদারদের সহযোগিতার আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশের সামগ্রিক অর্থনীতি গতিশীল রেখেছে সরকার।

সকালে, রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, বাংলাদেশ নামক এই ব-দ্বীপকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেনো ভবিষ্যৎ প্রজন্ম এখানে সুন্দরভাবে টিকে থাকতে পারে।

প্রধানমন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিববর্তনের কথা মাথায় রেখেই ২১০০ সালের জন্য ডেল্টাপ্ল্যান হাতে নিয়েছে সরকার।অভিন্ন নদীর পানির হিস্যা আদায় এবং সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারই কাজ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছিলো বলেই, করোনার মতো প্রতিকুলতা মাঝেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।এসময়, দেশের খাদ্য নিরাপত্তায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button