বাংলাদেশআওয়ামী লীগবিএনপি

পদ্মা সেতু উদ্বোধনের আগেই দেশকে অস্থিতিশীল করছে বিএনপি: ওবায়দুল কাদের

পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত করে সেখানে লাশ ফেলার ষড়যন্ত্র করছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। পলিটিক্যাল হ্যালুসিনেশনে ভুগতে থাকা বিএনপি মহাসচিব একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন। পদ্মা সেতু দেখে বিএনপি অন্তর জ্বালায় ভুগছে।

‘বিএনপি মহাসচিব পদ্মা সেতু নিয়ে লুটপাটের কাল্পনিক অভিযোগ করে যাচ্ছেন’ দাবি করে কাদের বলেন, ‘এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার। আবারও স্পষ্ট করে বলতে চাই শতভাগ স্বচ্ছতা নিয়েই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে।’

তিনি বলেন, ‘পদ্মা সেতুতে দুর্নীতির কাল্পনিক যে অভিযোগ বিএনপি মহাসচিব করছেন, তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে যদি প্রমাণ করতে না পারেন তাহলে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে হবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button