জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের আহবান পররাষ্ট্রমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলির জন্য অর্থ, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উচ্চাভিলাষী পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত স্টকহোম ৫০ আন্তর্জাতিক বৈঠকে দেশের বিবৃতি প্রদানকালে তিনি এ মন্তব্য করেন,আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ এবং সংসদ কর্তৃক ‘প্ল্যানেটারি ইমার্জেন্সি’ রেজুলেশন গৃহন করা সহ গ্রহটিকে বাঁচাতে বাংলাদেশ সরকারের জলবায়ু পদক্ষেপ এবং উদ্যোগের উপর জোর দেন।আকস্মিক বন্যার জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন, বন্যায় সুরক্ষার উদ্দেশ্যে বাঁধের উচ্চতা বাড়ানো, ম্যানগ্রোভ রোপণ করে কার্বন সিঙ্ক তৈরি করার জন্য ইউএনডিপির সহায়তা চেয়েছেন।
বাংলাটিভি/শহীদ



