বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

পাচারকৃত টাকা ফেরানোর লক্ষ্যেই কর দিয়ে বৈধতার প্রস্তাব: অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে, দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।  দুপুরে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সব শ্রেণী-পেশার মানুষের জন্য সুফল নিশ্চিত করতে এবারের বাজেট বাস্তবায়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে করেন অর্থমন্ত্রী। এসময়, বিদেশে পাচারকৃত অর্থ ট্যাক্স দিয়ে বৈধ দেখানোর সুযোগ রাখার ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিদেশে চলে যাওয়া টাকা দেশে ফেরানোর জন্য উৎসাহিত করতেই এই প্রস্তাব দেয়া হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের বিষয়ে ব্যাখ্যা দিতে, বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সকল শ্রেনী-পেশার সাধারণ জনগণের কথা মাথায় রেখেই এবারের বাজেট দেয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেট বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকারও আশা প্রকাশ করেন তিনি।

এসময় সরকারের অন্যান্য মন্ত্রীরাও এবারের বাজেটের ব্যয় মেটানোর জন্য অর্থ সংগ্রহে বিভিন্ন খাতের পরিকল্পনার কথা তুলেন ধরেন।পরে, গণমাধ্যমের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীরা তাদের যুক্তি ‍তুলে ধরেন। এসময় বিদেশে পাচারকৃত অর্থ কর দিয়ে বৈধ দেখানোর সুযোগ রাখা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিদেশে চলে যাওয়া টাকা ফেরানোর চেষ্টা করা হচ্ছে, যাতে করে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তা দেশের অর্থনীতির মূলধারায় সংযোজিত হয়।

এসময়, দেশের সামগ্রিক অর্থনীতির বিকাশে বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন অর্থমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button