বন্যা কবলিত মানুষের কষ্ট লাঘবে সবধরণের ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

বন্যা কবলিত মানুষেরা যাতে কষ্টে না থাকে, সেজন্য সরকার সবধরণের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দূর্গত এলাকায় উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম জোরদারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে, বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দলের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাফ চ্যাম্পিয়ন-২০২১’এর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময়, দেশের জন্য সুনাম অর্জন করা খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন সরকারপ্রধান।
পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায়, ক্রীড়াঙ্গনে নারীদের এগিয়ে যাওয়া প্রশংসা করেন।এসময় সার্বিক বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। এবার দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ব্যাপক হারে আঘাত হেনেছে, দুর্গত এলাকার মানুষেরা যাতে কষ্টে না থাকে, সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
দুর্যোগ মোকাবেলায় সবধরণের প্রস্ততির কথা জানিয়ে বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রমে বিশেষ নজর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে একযোগ কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



