পদ্মার দুই প্রান্তে দুটি থানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে এবং পুলিশের সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতু এলাকার দুই প্রান্তে নির্মিত দুই থানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।থানা দুটির নাম হলো—পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানা। যেকোনও জরুরি পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ৯৯৯ নম্বরের জন্য হেলিকপ্টার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করেন।৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত থানা দুটিতে একজন করে ওসি, দুজন করে এসআই, তিন জন এএসআই ও ২০ জন করে কনস্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।
বাংলাটিভি/শহীদ



