বাংলাদেশপ্রধানমন্ত্রী

বাংলাদেশ সবসময় মাথা উঁচু করেই চলবে : প্রধানমন্ত্রী

বাঙালি বিজয়ী জাতি, সবসময় মাথা উঁচু করেই চলবে- বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২২’এর সেরা মেধাবীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে, তিনি একথা বলেন। দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে, নতুন প্রজন্মকে তৈরি হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার উপর বিশেষ গুরত্বা দিয়েছে সরকার।

সকালে আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২২’এর সেরা মেধাবীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে, গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় নতুন প্রজন্মের মেধা বিকাশে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাঙালি বিজয়ী জাতি, সবসময় মাথা উঁচু করেই চলবে।

এসময় শিক্ষার পাশাপাশি, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার উপর বিশেষ গুরুত্বারোপ করেন সরকারপ্রধান। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মেধা বিকাশে সবাইকে সহযোগীতার আহবান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২ এর জাতীয় পযার্য়ে ১৫ মেধাবীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button