বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

আওয়ামী লীগ অন্য কারও সাহায্য চায় না, জনগণই শক্তির উৎস : কাদের

ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ ভারতকে অনুরোধ করেনি উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারও ব্যক্তিগত ব্ক্তব্যের সঙ্গে সরকার কিংবা দলের কোন সম্পর্ক নেই। বিকেলে, রাজধানীতে জন্মাষ্টমীর র‌্যালীর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, বাংলাদেশের জনগণই সরকারের ক্ষমতার উৎস।

বিকেলে, রাজধানীর পলাশি মোড়ে আয়োজিত জন্মাষ্টমী র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, বাংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে শেখ হাসিনার সরকারও সেই আদর্শ নিয়েই দেশ পরিচালনা করছে। যারা দেশে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে তারা উগ্রবাদি বলেও মন্তব্য করেন তিনি।

বক্তৃতায় ভারত বাংলাদেশের অকৃত্তিম বন্ধু উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে বাংলাদেশ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ, তারা দুঃসময়ের সাথী। তাই বলে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ কোন সাহায্য চায়নি, এবিষয়ক কারও ব্যক্তিগত ব্ক্তব্যের সঙ্গে সরকার কিংবা দলের কোন সম্পর্ক নেই। বাংলাদেশের জনগণই সরকারের ক্ষমতার উৎস বলে জানান তিনি।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সনাতন ধর্মাম্বীরা। সেটি পলাশি থেকে শুরু হয়ে সচিবালয় জিরো পয়েন্ট হয়ে সদরঘাটে গিয়ে শেষ হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button