বিএনপি সমাবেশের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের

বিএনপি সমাবেশের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দ্যেশে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী তবে প্রস্তুত রয়েছে রাজপথে।
নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে বিএনপি এখনো গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে বলেও জানান কাদের।
গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ।
একথা বাংলাদেশের জনগণ ভালোই জানে। বাস্তবতার সাথে বিএনপি নেতাদের কোন সম্পর্ক নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের, বলেন বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মত বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।
বাংলা টিভি / বুলবুল



