
ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ডিএমপি কমিশনারসহ আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। বুধবার দুপুরে ড. কামালের মতিঝিলের চেম্বারে তারা যান।
সে সময় সেখানে ডিএমপির মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন, ডিসি কামরুজ্জামান, এডিসি শিবলি নোমানসহ পুলিশের ১৫ জন শীর্ষ কর্মকর্তা সেখানে অবস্থান করছিলেন।
মতিঝিল জোনের সিনিয়র এসি মিশু বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুধুমাত্র সৌজন্য সাক্ষাত করারা জন্যই পুলিশ কর্মকর্তারা সেখোনে গিয়েছেন। এটা নিয়ে কোন ভুল বোঝাবুঝির অবকাশ নেই।
বাংলাটিভি/পাইক



