বাংলাদেশআইন-বিচার

ভাঙ্গার দুইটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দেয়ার প্রশ্নে হাইকোর্টের রুল

ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যোগ করে নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতেও বলা হয়েছে।

গত চৌঠা সেপ্টেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। যেখানে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button