টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২

কক্সবাজারের টেকনাফে বন্দুক যুদ্ধে দুইজন নিহত হয়েছে।নিহতরা হলেন হোয়াইম্যং ইউনিয়নের মিনাবাজার এলাকার ফরিদ আলমের ছেলে দেলয়ার হোসেন রুবেল এবং সফর আলীর ছেলে মোহাম্মদ রফিক। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর রাতে হোয়াইক্যং এলাকায় দুই গ্রুপ মাদক চোরাচালানকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এমন খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
মাদক লেনদেনের বিরোধের জেরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষে এই দু’জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে,এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মাদক চোরাচালানকারীদের তালিকায় ওই দু’জনের নাম ছিলো। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে ইয়াবা,অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাটিভি/পাইক



