বাংলাদেশপ্রধানমন্ত্রী
দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।



