জাতীয় নির্বাচনবাংলাদেশ
নির্বাচন নিয়ে ইসির বৈঠক শেষ

নির্বাচন নিয়ে ইসির বৈঠক শেষ, সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহারের দিনক্ষণসহ তফসিলের বিস্তারিত চূড়ান্ত করতে বৈঠকে করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ধারনা করা হচ্ছে- বৈঠকে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্তগুলো সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে
তফসিল ঘোষণায় তা জানাবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)
কেএম নুরুল হুদার সভাপতিত্বে নিবাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
এ সভায় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/এসএম/এবি
আরো পড়ুনঃ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা দিবেন সিইসি



