জাতীয় নির্বাচনরাজনীতি
সামির ও হাওলাদারের মনোনয়ন বাতিল

প্রার্থিতা নিয়ে নির্বাচন কমিশন- ইসিতে দ্বিতীয় দিনের শুনানি চলছে। শুক্রবার দ্বিতীয় দিনের শুনানিতে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির প্রাক্তন মহাসচিব রহুল আমীন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরীর মনোনয়ন বাতিল করেছে কমিশন। ঋনখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার ১ থেকে ১৬০ জনের শুনানি হয়েছে। আজ ১৬১ থেকে ২৩০ জনের শুনানি চলবে ইসিতে
বাংলাটিভি/এবি



