আওয়ামী লীগজাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতি

আজ প্রধানমন্ত্রীর জনসভা রংপুরে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রচারণার অংশ হিসেবে সিলেট, রংপুর ও ঢাকায় চারটি জনসভায় যোগ দানের অংশ হিসেবে আজ রংপুর যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সকাল ১১ টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল ৯টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেন তিনি। তার আগমন উপলক্ষে রংপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।  সেখান থেকে সড়কপথে দুটি নির্বাচনী সভায় ভাষণ দেবেন তিনি। এর পর পীরগঞ্জে নিজ শ্বশুরালয়ে কিছু সময় কাটাবেন। সেখানে তিনি দুটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনী প্রচার কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানসূচি সম্পর্কে জানানো হয়, সকাল ১০টায় রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর পর দুপুর ২টা ৩০ মিনিটে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি।

এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা এবং রংপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা এ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। আগামীকাল সোমবার বেলা ১১টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন শেখ হাসিনা।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button