অন্যান্যআওয়ামী লীগজাতীয় নির্বাচননির্বাচনবাংলাদেশরাজনীতি
৩ জানুয়ারী শপথ, ১০ তারিখের আগে নতুন মন্ত্রীসভা

৩ জানুয়ারি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুর হক ইনু। অপর দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন ১০ জানুয়ারীর আগে নতুন মন্ত্রীসভা গঠন করা হবে। মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে এ কথা জানান তারা।
ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারির আগেই সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ সম্পন্ন হবে। আজকালের মধ্যেই গেজেট হবে, এটা অবশ্য ইসির বিষয়। গেজেট হয়ে গেলেই এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। এমপিদের শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন। এ সময় রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহবান জানাবেন। এসব কিছু নিয়ম কানুন আছে।
বাংলাটিভি/পাইক



