বাংলাদেশ

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে পকেটমারির অভিযোগে ৩৭ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক নারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে রাজশাহীতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান।

তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় পকেটমারির ঘটনা এড়াতে আগেই গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থান থেকে আসা ৩৭ নারীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দেশের বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।

মাহফিলে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

সংশ্লিষ্ট খবর

Back to top button