জনদুর্ভোগবাংলাদেশ

দেশজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর সংক্রমণ। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে প্রতিদিন বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী চলছে নানা কর্মসূচি।

নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘন্টায় আরো ১৪ জন ভর্তি হয়েছেন।  প্রতিদিনি সরকারী-বেসরকারী হাসপাতালে ডেঙ্গু  রোগী ভর্তি হচ্ছেন। এতে স্থান সংকটে সেবা নিতে আসা রোগীসহ চিকিৎসকরা পড়ছেন বিপাকে।

হবিগঞ্জে গত কয়েকদিনে জনপ্রতিনিধি, ডাক্তারসহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯ জন রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪ জনকে পরে ঢাকা মেডিকেল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  আক্রান্তদের অনেকেই এলাকায় গেছেন ঢাকা থেকে।

গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।  আক্রান্তদের সেবায় হাসপাতালে খেলা হয়েছে ডেঙ্গু কর্নার ডেঙ্গুর বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে কাজ করছে পৌরসভা, সুচিকিৎসার আশ্বাস দিয়েছে প্রশাসন।।

বগুড়ায় গত ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ১৮জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় একশ জন।

বগুড়া সিভিল সার্জন জানান,ডেঙ্গু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button