গ্রাম বাংলাদেশবাংলা

কাঁচপুের ট্রাকের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান; নিহত ১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার।

রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ৭টায় উপজেলার কাঁচপুরের স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম ইসমাইল (৪০)। আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তবে তাদের বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।

হানিফ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফিরছিলাম। পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে একটি ট্রাকের ওপরে দেখতে পাই। পরে সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশের ওপর পড়ে যায়। এতে ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত ও তার সহযোগী আহত হয়েছেন। গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button