ক্রিকেট
থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের আগে বেশ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে তারা।
সোমবার নেদারল্যান্ডসের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে থাইল্যান্ড নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৮৭ রান করে। বাংলাদেশের বোলার সালমা এবং নাহিদা শিকার করেন দুইটি করে উইকেট। খাদিজাতুল কোবরা পান একটি। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার দুই বলে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার সুলতানা। রিতু ১৪ এবং শায়লা শারমিন করেন ১১ রানা। আট দলকে নিয়ে আগামী ৩১ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাটিভি/প্রিন্স



