দেশবাংলাস্লাইডার

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে

সিলেটে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। এ ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার বেলা ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক কীনব্রিজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রবার্ট মিলার আরও বলেন, রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের বাড়িতে ফিরতে পারে, মিয়ানমারকে অবশ্যই সেই ব্যবস্থা করতে হবে।

এ সময় রোহিঙ্গা এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র প্রধান দাতা হিসেবে কাজ করছে। এরই মধ্যে ৫৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গেই থাকবে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট খবর

Back to top button