অর্থনীতিবিশ্ব বানিজ্য

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় কাতার

বাংলাদেশের জ্বালানি খাতে কাতার বিনিয়োগ করতে চায় উল্লেখ করে, দেশটির সঙ্গে সই হওয়া এলএনজি সরবরাহের সমঝোতা স্মারকে নতুন কিছু বিষয় যুক্ত করার কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার সকালে সচিবালয়ে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ সারিদা আল কাবির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী আরো জানান, এর মধ্যে পায়রা ও মাতারবাড়িতে এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং টার্মিনাল করার বিষয়টিও রাখার অনুরোধ করেছে কাতার।

এর বিপরীতে বাংলাদেশে সরবরাহ করা এলএনজির দর কমানোর বিষয়টি বিবেচনার অনুরোধ জানায় বাংলাদেশ। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে কাতার।

সংশ্লিষ্ট খবর

Back to top button