অর্থনীতিবানিজ্য সংবাদ

চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ব্যবসায়ী নেতাদের

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি গতিশীল করতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছে। অন্যথায় ব্যবসা বন্ধের হুমকিও দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, “আমাদের রক্তে রক্তে চাঁদাবাজি ঢুকে গেছে। ফ্যাক্টরিতে ট্রাক ঢুকতে চাঁদা দিতে হয়, আবার বের হতে চাঁদা দিতে হয়। পরিস্থিতি এমন যে মানুষ এখন রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।” তিনি আরও বলেন, “২০২৪ সালের আগস্টের পরও দেশে আগের সরকারের মতোই দুর্নীতি বেড়েছে। পুলিশ, প্রশাসন, ইনকাম ট্যাক্স অফিস সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে আছে। এগুলো বন্ধ না হলে অর্থনীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না।”

ডিসিসিআই আরও দাবি করেছে:

  1. সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করা।
  2. যারা খেলাপি নয়, তাদের মূলধন পুনরায় সরবরাহ করে ব্যবসার সুযোগ তৈরি করা।
  3. ব্যাংক ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে আনা।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ও দেশীয় খাতগুলোর উন্নয়নের বিষয়েও সরকারের স্পষ্ট দিকনির্দেশনার দাবি জানানো হয়। ডিসিসিআই সভাপতি ৩০টি খাতের মধ্যে চামড়া ও হালকা প্রকৌশলী খাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার কথা বলেন।

সংবাদ সম্মেলনে ডিসিসিআইর অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button