বিশ্ববাংলা

‘দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’

দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন, বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির পরিচালক মীর নুর-উস-শামস শান্তনু। ওমানের আল সীবে বাংলাদেশি মালিকানাধীন আল কুদ মডার্ন স্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।

স্থানীয় সময় রোববার ওমানের আল সীবে বাংলাদেশি শহিদুল হকের মালিকানাধীন আল কুদ মডার্ণ স্টার নামে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, দেশটিতে সফররত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির পরিচালক মীর নুর-উস-শামস শান্তনু।

এসময় তিনি, সততার সাথে ব্যবসা পরিচালনা করে,দেশে পাঠানো রেমিটেন্সের গতি ‍বৃদ্ধি করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। বাংলা টিভির পরিচালক মীর নুর-উস-শামস শান্তনুকে দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করাতে পেরে আনন্দ প্রকাশ করেন সত্ত্বাধিকারী শহিদুল ইসলামসহ অন্যান্য প্রবাসীরা।

এতে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি এইচএম হুমায়ুন কবির, ব্যবসায়ী ইসমাইল চৌধুরী, আনোয়ার হোসেন, রুহুল আমীন ও ফারুক।

ব্যবসা প্রতিষ্ঠানটিতে কার্পেট, পর্দাসহ সব ধরনের ফার্নিচার পাওয়া যাবে। এছাড়াও দেশটিতে শহিদুল ইসলামের মালিকানাধীন আরো একাধিক একই পণ্যের আউটলেট রয়েছে।

পলাশ শীল, ওমান প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button