দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আহত হয়ে ২৫ দিন মৃত্যুর সাথে লড়ে, অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কামাল নামে এক বাংলাদেশি। এ নিয়ে চলতি বছর দেশটিতে সন্ত্রাসী ও ডাকাত দলের হাতে প্রাণ হারালেন, ৫১ বাংলাদেশি।
জানা যায়, গত ২৪ অক্টোবর দেশটির ইস্টার্ন ক্যাপ প্রভিন্সের স্ট্রেক স্প্রিরিটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে, ডাকাতের গুলিতে গুরুতর আহত হন কামাল।
পরে স্থানীয়রা উদ্ধার করে,হাসপাতালে ভর্তি করেন এই বাংলাদেশিকে। সেখানে দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর, গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কামাল আহমেদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।
এদিকে, বুধবার দেশটির নর্থ প্রিটোরিয়ার হারংকোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, শেখ আহমদ নামে এক বাংলাদেশি মারা গেছেন।
জানা যায়, হঠাৎ বুকে ব্যাথা ওঠার পর, অন্যান্য বাংলাদেশিরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বাংলাদেশি।
বর্তমানে তার মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শেখ আহমদের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার করিমপুর গ্রামে।



