২৯ নভেম্বর ‘পঞ্চগড় হানাদার মুক্ত দিবস’

২৯ নভেম্বর ‘পঞ্চগড় হানাদার মুক্ত দিবস’। ১৯৭১ সালের এইদিনে শত্রুমুক্ত হয় এ জেলা। দেশের দামাল ছেলেরা পাক বাহিনীকে পরাজিত করে উত্তর প্রান্তের সীমান্ত জেলা পঞ্চগড়ে ওড়ায়, স্বাধীন বাংলাদেশের পতাকা। তাই এই দিনকে স্মরণীয়করে রাখতে গত কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর পঞ্চগড় মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে।
বাংলাদেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে দেশের প্রথম হানাদার মুক্ত করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের ২৯ নভেম্বর। তাই মুক্তিযোদ্ধা এবং পঞ্চগড়ের জনগণের জন্য এ দিনটি আনন্দের।
পাকবাহিনী ১৯৭১ সালে ১৭ই এপ্রিল পঞ্চগড়ের ৪ থানা দখলে নিলেও চাওয়াই নদীর ওপর নির্মিত সেতু ডিনামাইড দিয়ে উড়িয়ে দেয়ায়, তারা তেঁতুলিয়া ঢুকতে পারেনি। ফলে মুক্তঅঞ্চল হিসেবে তেঁতুলিয়া সকল কর্মকান্ডের তীর্থ ভূমিতে পরিণত হয়। অস্থায়ী সরকারের অনেক গুরুত্বপূর্ণ সভা তেঁতুলিয়াতে অনুষ্ঠিত হয়েছিল।
পরে প্রশাসনের সহায়তায় চাওয়াই নদীর পাশে স্বাধীনতার মুক্তাঞ্চল নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সার্কিট হাউসের সামনে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে, দিবসটি উৎযাপন শুরু হয়।
দিনটি উপলক্ষে একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা পরিষদ চত্বরে অবস্থিত ৭১ এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



