সিঙ্গাপুরে বাংলাদেশির আত্মহত্যা

সিঙ্গাপুরে মোক্তার হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাপুরে শ্রমিকদের থাকার জায়গা ব্লু স্টার ডরমেটরির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
সিঙ্গাপুরে ওভারঅল নামে একটি জাহাজ নির্মাণ কারখানায় ড্রয়িং ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন তিনি। দীর্ঘ ১৮ বছর যাবত সিঙ্গাপুর প্রবাসী মোক্তার বেশ কয়েকদিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। অসুস্থতার কারণে মাসে ৮ / ১০ দিনের বেশি কাজ করতে পারতেন না মোক্তার।
স্বল্প বেতনে চলতে কষ্ট হওয়ায় সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, চাকরি ছেড়ে দেশে ফিরে আসবেন। এ ব্যাপারে সিঙ্গাপুর বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর জানান, অফিসিয়াল সব কাগজপত্র রেডি হলেই তারা মোক্তার হোসেনের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করবেন।
মোক্তারের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার পাইকপাড়া গ্রামে। তার পিতার নাম আলাউদ্দিন শেখ।



