
জনগণ ঐক্যবদ্ধ হলে আওয়ামী লীগ সরকার সরে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় দেশে গণতন্ত্রকে সুপরিকল্পতি ভাবে ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন, মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
মির্জা ফখরুল সবাইকে আহবান জানিয়ে বলেন, প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে আনতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এছাড়া, খালেদা জিয়া মুক্ত হলে সরকারের সকল অপকর্ম প্রকাশ পাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।



