বানিজ্য সংবাদবাংলাদেশ

ভোজ্যতেলের দাম ফের উর্ধ্বমুখী, চড়া মাছ-মুরগীর দরও

আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। সরকারি নির্দেশনা ছাড়াই, এরইমধ্যে চলতি সপ্তাহে বেশ কয়েকটি কোম্পানি বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে লিটারপ্রতি ৫ টাকা পর্যন্ত। এ নিয়ে চরম ক্ষুব্ধ ক্রেতারা। এছাড়া গত সপ্তাহের তুলনায় আবারো বেড়েছে মাছ ও মুরগীর দাম। বাজারে নজরদারি জোরদারের তাগিদ সাধারণ ক্রেতাদের।

গত বছরজুড়ে ক্রেতাদের নাস্তানাবুদ করা ভোজ্যতেলের দাম আবারো বাড়লো নতুন বছরের মাস না যেতেই। রান্না অপরিহার্য এই নিত্যপণ্যের বাজারদর মাঝে কিছুদিন স্থিতিশীল থাকলেও, চলতি সপ্তাহের লিটারপ্রতি অন্তত ৫ টাকা করে বাড়িয়ে দিয়েছে কোম্পানীগুলো।

বিক্রেতারা বলছেন, তেলের দাম এইমুর্হতের বাড়ানো সরকারি কোন নির্দেশনা না থাকলেও, বিভিন্ন কয়েকটি কোম্পানি এরইমধ্যে বাড়িয়ে দিয়েছে বোতলজাত সয়াবিনের দর। সপ্তাহান্তে নিত্যসদাই কিনতে বাজারা আসা ক্রেতারা এ নিয়ে চরম ক্ষোভ জানিয়েছেন।

এদিকে, মুরগীর বাজারেও সব ধরনের মুরগির দাম আরেক দফা বেড়েছে।অন্যদিকে, ভরা মৌসুমেও বেশ চড়া প্রায় মাছের দাম। ক্রেতারা বলেছেন, নজরদারি না থাকায় ইচ্ছেমতো চলছে বাজার। আর বিক্রেতারাও নানা অজুহাত দিয়ে যাচ্ছেন।এছাড়া কাচাবাজারে সরবরাহ স্বাভাবিক থাকায়, গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে প্রায় সবধরনের সবজি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button