
যশোর শিক্ষাবোর্ডের অধীনে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় এসএসসি বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের বহু নির্বাচনি এমসিকিউ পরীক্ষা হচ্ছে না। তবে, ওই বিষয়ের সৃজনশীল পরীক্ষা গ্রহণ করা হবে। বহু নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
আজ যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয়পত্রের বহু নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হলো। তবে ওই বিষয়ের সৃজনশীল পরীক্ষা গ্রহণ করা হবে।
বাংলাটিভি/শহীদ



