অর্থনীতিবানিজ্য সংবাদ

বাড়ছেই ব্রয়লার মুরগির দাম

রাজধানীর বাজারে দফায় দফায় বাড়ছে বেশিরভাগ পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম আরও বেড়েছে। এদিকে, মাছের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজারে এমন অস্থিরতার কারণ হিসেবে সিন্ডিকেটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। বাজারে পণ্যের দাম ঊর্ধ্বগতি যেন থামছেই না। উল্টো দফায় দফায় বাড়ছে প্রতি সপ্তাহে।

চলতি সপ্তাহে আরেক দফা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিপ্রতি দাম ঠেকেছে ২৪০ থেকে ২৪৫ টাকায়। ক্রেতারা বলছেন, ক্রমশ সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে বাজারদর। সরবরাহ কম থাকায় সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলেও জানান বিক্রেতারা।

এদিকে, মৌসুম শেষ দিকে সবজির দামও বেড়ে গেছে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।

অন্যদিকে, বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

তবে, ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে জানালেন বিক্রেতারা। এছাড়া, অন্যান্য নিত্যপণ্যের বাজারদর প্রায় অপরিবর্তিত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button