অর্থনীতিইউরোপবানিজ্য সংবাদবিশ্ব বানিজ্য
বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন ইইউ রাষ্ট্রদূত: অর্থমন্ত্রী

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ইইউ রাষ্ট্রদূত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।এসময় ইউরোপের দেশগুলোর সঙ্গে সরকার সম্পর্ক আরও বাড়ানো ওপর জোড় দিচ্ছেন বলে জানিয়েছেন।
দুপুরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী ।
মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানিসহ অভিবাসী পাঠানো আরও উন্নত ও সহজ করার চেষ্টা করা হচ্ছে। ইইউভুক্ত দেশগুলোতে কোনো অবৈধ বাংলাদেশি রাখা হবে না বলেও উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ইইউ রাষ্ট্রদূত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান আবুল হাসান।
এএফ/বাংলা টিভি



