সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু,পেঁয়াজ, সবজি ও মুরগীর দাম

তীব্র তাপপ্রবাহের কারণে লাগামহীন হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু,পেঁয়াজ ও সবজি ও মুরগীর দাম। এছাড়া বিভিন্ন অজুহাতে আদা রসুন সহ সব ধরনের মাংসের দামও ঊর্ধ্বমুখী। তাই বাজার অনেকটাই ক্রেতা শূন্য বলে দাবি বিক্রেতাদের।
টানা কয়েকদিনের তাপপ্রবাহের কারণে, বাজার এখন অনেকটাই লাগামহীন। সাধারণ মানুষের নাগালের বাইরে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। আলু ও পিয়াজের দামও ঊর্ধ্বমুখী।
এদিকে,বিভিন্ন অজুহাতে আবারো আদা রসুনসহ বিভিন্ন মসলার দাম বেড়েছে কয়েকগুণ। অন্যদিকে,ব্রয়লার মুরগীসহ সব ধরনের মাংসের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
বাজার সিন্ডিকেট আর মজুদদারদের কারণেই নিত্যপণ্যের দান নিয়ন্ত্রণে আসছে না বলে দাবি ক্রেতাদের।
বাংলা টিভি / বুলবুল



