বানিজ্য সংবাদ

প্রায় সব পণ্যের দাম বেড়েছে,সোনালী মুরগী ৪৪০ টাকা কেজি

কোনভাবেই স্বস্তি মিলছেনা নিত্যপন্যের বাজারে। মাছ-মাংস,মুরগী ডিম ও মসলাসহ,বেশির ভাগ পণ্যের দাম চড়া। সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে আলু,পেঁয়াজ ও সবজির দাম। সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে, দাবি ব্যবসায়ীদের। লোক দেখানো অভিযান না কোরে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী করেছেন,  ক্ষুব্ধ ক্রেতারা।

নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। যে যেমন পারছে দাম হাকাচ্ছেন। রাজধানীর শান্তিনগর বাজার ঘুরে দেখা যায়,মাছ-মাংস,ডিম,সবজি ও মসলাসহ বেশির ভাগ পণ্যের দাম চড়া।  গত সপ্তাহে বিক্রি হওয়া ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম চলতি সপ্তাহে কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এতে ক্ষুব্ধ ক্রেতারা।

পাশাপাশি,বিভিন্ন অজুহাতে পেঁয়াজ ও আদা রসুন সহ  সবধরনের মসলার দাম বেড়েছে কয়েকগুণ। অন্যদিকে,প্রকারভেদে সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।

তবে,প্রতিনিয়ত দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের কারসাজী রয়েছে বলে দাবি ক্রেতাদের।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button