অর্থনীতি

একনেকে ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১১ প্রকল্প অনুমোদন

পানি সম্পদ মন্ত্রণালয়ের ২টি বড় প্রকল্পসহ, বিভিন্ন মন্ত্রনালয়ের ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে, একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে, মোট ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ছয় হাজার ৫৪১ কোটি ৫২ লাখ,আর বৈদেশিক ঋণ থেকে সাত হাজার ৮৭৯ কোটি ১৫ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয় করা হবে।

এছাড়া, সভায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে, গত দুইদিন ধরে মোবাইল নেটওয়ার্কের বাইরে রয়েছেন উপকূলীয় এলাকার কয়েক হাজার মানুষ। এ জন্য আগামীতে সাধারণ মানুষ যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয়,সেজন্য ল্যান্ডফোনে গুরুত্ব দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button