দেশবাংলা

শিবচরে আশরাফুল মাদারিসের সাবেক ছাত্রদের নতুন কমিটি গঠন

মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান, আশরাফুল মাদারিস এর সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘ছাত্র পরিষদ’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) আশরাফুল মাদারিসের সাবেক শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠানে এ কমিটি ঘোষনা করা হয়।

এতে মাদ্রাসাটির সাবেক শিক্ষার্থী মুফতি আজিজুল হক শেখ সাদীকে সভাপতি এবং শাহাদাৎ হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জামাল উদ্দিন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন, ‎হাফেজ ফরিদ আহমদ।

পরে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ নেয়ামত উল্লাহ, মুফতি আজিজুল হক শেখ সাদী, মাওলানা আবুল বাশার ফরায়েজী, মোঃ শাহাদাৎ হোসেন মুন্না, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মহসিন উদ্দিন, খোকন মুন্সী, মোঃ শহিদুল ইসলাম বিপ্লব, মুফতি রাকিব হাসান ওসমান, ‎মুফতি মোঃ হাবিবুল্লাহ, হাফেজ মাহমুদুল হাসান, সাংবাদিক আব্দুল কাইয়ুম, কারী মামুনুর রশিদ, মাওলানা ইয়াকুব কামাল, মুফতি লিয়াকত হোসাইন, শাইখুল হাদিস মুফতি মাহফুজুর রহমান, মাওলানা মুক্তাদির, হাফেজ ফরিদ আহমাদ, মোঃ শহিদুল ইসলাম, কাজী সেরাজুল ইসলাম, মৌলভী বেলায়েত হোসেন‎, মোঃ আসাদুজ্জামান, হাফেজ মাওলানা খলিলুর রহমান, মাওলানা আরব আলী ও মাওলানা ফজলুল করিমসহ আরও অনেকে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মাওলানা আকরাম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলহাজ কাজী লোকমান হাকিম, মাস্টার হাবিবুর রহমান রতন, ‎মাওলানা শাহ আলম তালুকদার, মাওলানা আতাউর রহমান, মাওলানা মাহফুজুল হাসান, মুফতি আব্দুল আলীম খান ও ‎সাবেক ওস্তাদ মাওলানা আব্দুল মালেক।

‎পুনর্মিলনী অনুষ্ঠানে আশরাফুল মাদারিসের কয়েক’শ সাবেক ছাত্র ও ওস্তাদরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এরপর সকলে মিলে জোহরের নামাজ আদায় করে প্রতিষ্ঠানটির সাবেক বড় হুজুর মরহুম মাওলানা আব্দুর রশিদ (রহ:) এর কবর জিয়ারত করেন।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button