অন্তর্বর্তী সরকারঅর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ
মার্কিন শুল্ক ইস্যুতে আলোচনা ইতিবাচক
ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা

সোমবার (১৪ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে আবারও বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাবে, যেখানে শুল্ক আরোপের বিষয়টি নিয়েই আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।
উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরনের বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার। এজন্য যা যা করা প্রয়োজন সব করা হবে।
ব্রিফিংয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ৩৫ শতাংশ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আরও আলোচনা করবে বাংলাদেশ। এজন্য শিগগিরই আবার যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা। এই সমস্যা কাটাতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে।



