
এবার মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।
বিএনপির ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দলকে নিবন্ধনের দাবিতে দলটির সদস্যসচিব মো. তারেক রহমানের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী।



