
উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আগামী রোববার লন্ডনে উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ৫ ডিসেম্বর নয়াপল্টনে জুমার নামাজের পর দোয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশে যাওয়ার মতো শারীরিক ধকল সামলাতে পারবেন কিনা চিকিৎসকদের এমন ছাড়পত্র পেলেই আগামী রোববার যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন বেগম খালেদা জিয়া।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ছয় বছর শেখ হাসিনা কারাগারে রেখে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা আশা করছি তিনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।



