
শিল্প, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে গ্যাস লিকেজ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করা হবে বলে আশ্বাস দিয়েছেন আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের হালিশহর ও কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এসে তিনি এ প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী বলেন, দিন দিন গ্যাস লিকেজের কারণে এ ধরনের দুর্ঘটনা বেড়ে চলেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ক্ষতি কমাতে তিন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
তিনি আরও জানান, বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশে গ্যাস লিকেজ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের কারণে বারবার অগ্নিকাণ্ড ঘটছে। তাই প্রতিটি সিলিন্ডারের নিরাপত্তা পরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারহীন সিলিন্ডারের রক্ষণাবেক্ষণ, এবং গ্যাস সরবরাহের মানদণ্ড কঠোরভাবে মানা হবে।
এর আগে, সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম হালিশহর থানার ওয়াপদা মোড়ে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন দগ্ধ হন। এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, যাদের দুজনই শতভাগ দগ্ধ ছিলেন।



