বাংলাদেশসরকার

ভূমি অফিসে এসে প্রতিমন্ত্রী দেখলেন তালাবদ্ধ

কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শনে গিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ভূমি অফিস তালাবদ্ধ অবস্থায় পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডের ভূমি কার্যালয়ে উপস্থিত হন। সরকার নির্ধারিত অফিস সময় পেরিয়ে গেলেও তখন পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী সেখানে পৌঁছাননি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কার্যালয় বন্ধ থাকায় প্রতিমন্ত্রী প্রায় আধা ঘণ্টা বাইরে অপেক্ষা করেন। পরে একজন কর্মচারী এসে অফিসের তালা খুললে তিনি ভেতরে প্রবেশ করেন। তবে তখনও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকে উপস্থিত পাওয়া যায়নি।

বর্তমানে প্রতিমন্ত্রী অফিসেই অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button