বাংলাদেশপ্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনি ব্যয় মোট ২৩ লাখ টাকা।

নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের রিটার্নে ব্যয়ের বিশদ অনুযায়ী:

  • প্রচার-প্রচারণায়: ৫ লাখ ৫০ হাজার টাকা
  • পরিবহন: ১ লাখ ১০ হাজার টাকা
  • জনসভা আয়োজন: ১ লাখ ৮০ হাজার টাকা
  • নির্বাচনি ক্যাম্প পরিচালনা: ৩ লাখ ৬০ হাজার টাকা
  • এজেন্ট ও অন্যান্য স্টাফ: ৯ লাখ ৮৪ হাজার টাকা
  • আবাসন ও প্রশাসনিক খাত: ৬৬ হাজার টাকা
  • সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা: ৫০ হাজার টাকা

ঢাকা-১৭ আসনের মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকা (যেটি বেশি) ব্যয় করতে পারবেন।

আইন অনুযায়ী, নির্বাচিত প্রার্থীর নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব (ফরম-২২) দাখিল করা বাধ্যতামূলক। নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুসারে, নির্ধারিত ফরম ও হলফনামাসহ রিটার্ন জমা দিতে হয় এবং এর অনুলিপি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button