বাংলাদেশস্বাস্থ্য

দেশে হামের ভ্যাকসিন মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের ভ্যাকসিনের মজুদ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (৮ এপ্রিল) সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এর একটি প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি তিনি হামে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু হবে, যাতে জনসাধারণকে এই মারাত্মক রোগ থেকে রক্ষা করা যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button