
নিজস্ব প্রতিবেদক: বাংলা টিভির আয়া হাসনা হেনার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) আসর নামাজের পর বাংলা টিভির স্টুডিওতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমা বেগম হাসনা হেনার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সামাদুল হক, পরিচালক মীর নূর উস শামস শান্তনু, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর এ এন এম আবদুল আহাদসহ প্রতিষ্ঠানের সাংবাদিক ও মরহুমা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেগম হাসনা হেনা বাংলা টিভির প্রতিষ্ঠাকালীন থেকে কর্মরত ছিলেন। গত ১০ মে (রোববার) সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



