আন্তর্জাতিকইউরোপ

পিৎজা অর্ডার দিতে হিটলারের নাম ব্যবহার করায় শিক্ষার্থীর জেল

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের নাম ব্যবহার করে খাবারের অর্ডার দেওয়া এবং অনলাইনে নিষিদ্ধ নাৎসি প্রতীক ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণ একটি শপিং সেন্টারের রেস্তোরাঁয় পিৎজা অর্ডার করার সময় নিজের পরিচয়ের পরিবর্তে হিটলারের নাম ব্যবহার করেন। পরে বিষয়টি তদন্তের আওতায় এলে তার বিরুদ্ধে নাৎসি প্রতীক প্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

তদন্তে আরও জানা যায়, শিক্ষার্থীটি তার কলেজের ডেস্কে নিষিদ্ধ নাৎসি চিহ্ন এঁকে সেগুলোর ছবি তুলে একটি অনলাইন চ্যাট গ্রুপে শেয়ার করেছিলেন। স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তিত্ব বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে।

পরবর্তীতে কলেজ ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি কোনো ধরনের বাধা দেননি এবং নিজের কর্মকাণ্ডের জন্য অনুতাপ প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী তার ভুল স্বীকার করেছেন। তার দাবি, এসব কাজের সম্ভাব্য পরিণতি ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তিনি যথেষ্ট অবগত ছিলেন না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকারও করেছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button