গ্রাম বাংলাদেশবাংলা
নীলফামারীতে কলেজ ছাত্র খুন: জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি (ডিজিটাল): নীলফামারীর জলঢাকায় কলেজ শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজার মোড়ে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নিহতের স্বজন, সহপাঠীসহ কয়েকশ মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ২৭ দিন পেরিয়ে গেলেও পিয়েল হত্যা মামলার আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ জুন জলঢাকার পূর্ব শিমুলবাড়ী গ্রামে হামলায় নিহত হন জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েল।



