বাংলাদেশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

বাংলা টিভি ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, কর পরিশোধ না করার বিষয়ে গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দেন আদালত। একই সঙ্গে তিনটি অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআরের দাবিকৃত ওই কর নিয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়া হয়েছিল। শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট রিটের রুল খারিজ করে এনবিআরের দাবির পক্ষে রায় দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button