গ্রাম বাংলাদেশবাংলা

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): টাঙ্গাইলের মধুপুরে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় অন্তত ২০জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button