বিএনপিরাজনীতি

আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

বাংলা টিভি ডেস্ক: বিএনপি নয়, ৫ আগস্টের পরে জামায়াতে ইসলামীই আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি কোনো দিন বলেনি আওয়ামী লীগকে মাফ করে দেবে, বরং যারা বলছে, বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারাই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল। ক্ষমতার জন্য জামায়াত যেকোনো দলের সঙ্গে হাঁটতে পারে। ইতিহাস বলে তারাই আওয়ামী লীগের পথে হাঁটতে পারে।

তিনি আরও বলেন, জামায়াত আগেও ফ্যাসিবাদী আচরণ করেছে, এখনো সেই পথেই হাঁটছে। কখনোই কোনো আন্দোলনে জামায়াতকে আদর্শিক পথে দেখা যায়নি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপিকে জনগণ চেনে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা থেকে বিচ্যুত হয় না। জামায়াত অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বিপরীত কাজ করেছে।

এ সময় জামায়াতকে গণতান্ত্রিক চেতনা প্রকাশের আহ্বান জানান রুহুল কবির রিজভী।

সংশ্লিষ্ট খবর

Back to top button